ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণের প্রতিবাদে মেয়ে কোলে নিয়ে খবর পড়লেন উপস্থাপিকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আট বছরের শিশু জয়নাব আনসারিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পাকিস্তান। ‘জাস্টিস ফর জয়নাব’ স্লোগান দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে একটু ভিন্নভাবে প্রতিবাদ জানালেন পাকিস্তানের জনপ্রিয় এক টেলিভিশন উপস্থাপিকা। নিজের ছোট্ট মেয়েকে কোলে বসিয়ে খবর পড়লেন সামা টিভির উপস্থাপিকা কিরণ নাজ।

মেয়েকে কোলে নিয়ে খবর পড়তে বসে কিরণ বলেন, আজ আমি আপনাদের সামনে সঞ্চালক নই, এক জন মা হিসেবে এসেছি। আর তাই সঙ্গে নিয়ে এসেছি মেয়েকে। পাকিস্তান আজ প্রচণ্ড ভারী এক কফিন বইছে। এটা শুধু একটা শিশুর খুন নয়, গোটা সমাজের খুন।

গত সপ্তাহে আট বছরের শিশু জয়নাবকে পাকিস্তানের কাসুর থেকে অপহরণ করে দুষ্কৃতকারীরা। জয়নাবকে এক আত্মীয়ের কাছে রেখে, তার বাড়ির লোকজন সৌদি আরবে উমরাহ (তীর্থযাত্রা) করতে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, জয়নাব যখন কুরআন ক্লাসে যাচ্ছিল, তখন তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর বুধবার কাসুর শহরেরই একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় জয়নাবের মৃতদেহ। এ ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা পাকিস্তান। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেন অপরাধীদের ধরা যাচ্ছে না, তা নিয়ে শুরু হয় বিক্ষোভ। প্রতিবাদীদের ঠেকাতে গুলি চালাতে হয়েছে। তাতে মৃত্যু হয়েছে দুই বিক্ষোভকারীর। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণের প্রতিবাদে মেয়ে কোলে নিয়ে খবর পড়লেন উপস্থাপিকা

আপডেট সময় ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮