ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

পানি সরবরাহ কার্যক্রম শুরু করবে ঢাকা ওয়াসা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দুই সিটি কর্পোরেশনভুক্ত নতুন ১৬টি ইউনিয়নে পানি সরবরাহ নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ফিজিবিলিটি স্ট্যাডি পরিচালনের জন্য ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ওয়াসা।

এই চুক্তি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত স্ট্যাডির কাজ শেষ করবে আইডব্লিউএম। এরপর ওইসব এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কার্যক্রম শুরু করবে ঢাকা ওয়াসা।

সোমবার কাওরান বাজারের ঢাকা ওয়াসা ভবনের বোর্ডরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, আইডব্লিউএমের নির্বাহী পরিচালক ড. মনোয়ার হোসেনসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার দুই সিটি কর্পোরেশনভুক্ত ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে-ঢাকা উত্তর এলাকায় বাড্ডা, বেরাইদ, ভাটারা, দক্ষিণখান, ডুমনি, হরিরামপুর, সাতারকূল এবং উত্তরখান এবং ঢাকা দক্ষিণে-দক্ষিণগাঁও, ডেমরা, দনিয়া, মান্ডা, মাতুয়াইল, নাসিরাবাদ, সারুলিয়া এবং শ্যামপুর ইউনিয়ন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পক্ষে স্বাক্ষর করেন সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ প্রকল্প পরিচালক মো. আক্তারুজ্জামান এবং আইডব্লিউএমের পক্ষে সংস্থার ওয়াটার রিসোর্স প্লানিংয়ের পরিচালক এস এম মাহবুবুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

পানি সরবরাহ কার্যক্রম শুরু করবে ঢাকা ওয়াসা

আপডেট সময় ১১:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮