ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

আমি কথা কম বলে কাজ বেশি করতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে তারানা হালিমের বদলির আদেশ হয়েছে গত বুধবার। আর চার দিন পর তিনি যোগ দিলেন নতুন দপ্তর তথ্য মন্ত্রণালয়ে। আর মন্ত্রী হাসানুল হক ইনু ফুল দিয়ে বরণ করলেন তাকে।

রবিবার বেলা পৌনে ১১টার দিকে সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেন তারানা। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মন্ত্রী ইনুর কার্যালয়ে গেলে তিনিও ফুল দিয়ে বরণ করেন তার ‘ডেপুটি’ তারানাকে।

পরে তারানা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। বলেন, ‘ইনু ভাই আছেন তিনি এখন যেসব চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব দেবেন আমি আশা করি তা যথাযথভাবে পালন করব।’

‘আগের মন্ত্রণালয়ে সততার সঙ্গে কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি, দক্ষতার সঙ্গে কাজ করতে পেরেছি তার মূল কারণ হচ্ছে আমি একজন দক্ষ দিক নির্দেশক পেয়েছি। আর তিনি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই আমাকে তথ্যমন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী করেছেন। এখানে ইনু ভাই আছেন তাকে নিয়ে বিগত মন্ত্রণালয়ের সফলতার ধারাবাহিকতা রক্ষা করে কাজ করবো। এখানেও চ্যালেঞ্জ কম নয়।’

মন্ত্রণালয় পাল্টে দেয়ায় কোনো রকম হতাশা বা অভিমান আছে কি না-এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘‘ভাল কাজ করার জন্য প্রধানমনন্ত্রী যখন যেখানেই দায়িত্ব দেবেন সেখানেই কাজ করব। সততা, দক্ষতার সঙ্গে কাজ করবো। আমি কথা কম বলে কাজ বেশি করতে চাই।’

সাংবাদিকদের উদ্দ্যেশ্যে নতুন তথ্য প্রতিমন্ত্রী বলেন, আগের মতোই আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের দাবিগুলো ইনু ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তা বাস্তবায়ণের জন্য চেষ্টা করব।’

গত ২ জানুয়ারি মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে তিন জন এবং প্রতিমন্ত্রী হিসেবে একজন শপথ নেন। তবে তাদের দপ্তর বণ্টনের আদেশে লুকিয়ে ছিল চমক। তিন মন্ত্রীর পাশাপাশি দপ্তর পাল্টে যায় তারানার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে করা হয় তথ্য প্রতিমন্ত্রী।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৃহস্পতিবার নতুন দপ্তরে যোগ দিলেও যাননি তারানা। এমনকি মন্ত্রণালয় পাল্টে দেয়ায় সাবেক অভিনেত্রীর অসন্তোষের খবরও গণমাধ্যমে আসে। এমনকি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। পরে রাজধানীতে একটি স্কুলের অনুষ্ঠানেও যাননি তারানা।

এর মধ্যে ডাক ও টেলি যোগাযোগের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী মোস্তফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ খাত ক্যান্সারে আক্রান্ত বলে মন্তব্য করেন। আর এই ক্যান্সার সাড়াতে তিনি কাজও করতে চান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি কথা কম বলে কাজ বেশি করতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮