ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ফানুস

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকাতে ফানুস উড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে রাজধানীবাসীকে ফানুস না উড়ানোর জন্য আহ্বান জানিয়েছে ডিএমপি। তবে ঠিক কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তা উল্লেখ করা হয় নি।

বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, ‌‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় এগুলো অনির্বাপিত অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পতিত হচ্ছে। এতে অগ্নিকান্ডসহ নানাবিধ নিরাপত্তা জনিত হুমকীর সৃষ্টি হচ্ছে। মহানগরীতে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোন সময় বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে।

এ অবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোন ধরণের ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারী কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে সম্মানিত মহানগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।’

আজ শনিবার, (০৬ জানুয়ারি’১৮) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম -বার, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ফানুস

আপডেট সময় ০৯:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮