ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে বাসের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তেজগাঁও থানার বিজয় স্মরণী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রুপন ডিও (৪৫)। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ল্যান্স নায়েক ভিএম পদে কর্মরত ছিলেন।

শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠিয়েছে।

তেজগাঁও থানার উপপরিদর্শক শাহজাহান বলেন, সকাল পৌনে সাতটার দিকে রুপন ডিও একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। তার মোটরসাইকেলটি বিজয় স্মরণীর বিমান ক্রসিংয়ের সামনে আসামাত্র বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও তার চালক পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে বাসের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

আপডেট সময় ১২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮