ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপির আচরণ জঙ্গিরা ছাড়া কোন দেশ সমর্থন করে না: মতিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির ‘অসভ্য’ আচরণ কেবলমাত্র জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছাড়া বিশ্বের কোন দেশ সমর্থন করে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর পুত্রহারা মা’কে সান্তনা দিতে গেলে তিনি (খালেদা জিয়া) যে আচরণ করেন, তাদের ‘অসভ্য’ আচরণ কোন দেশেই সমাদৃত হয়নি, কেউই তা সমর্থন করে নাই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে শেরপুর জেলার নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে একথা বলেন।

তিনি দিনব্যাপী নালিতাবাড়ী উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার ২য় শ্রেণীর ১০জন করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়া এসএসসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাক্রমানুসারে প্রথম ১০ জনকে আর্থিক প্রণোদনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, পৌর মেয়র আবু বক্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপির আচরণ জঙ্গিরা ছাড়া কোন দেশ সমর্থন করে না: মতিয়া

আপডেট সময় ১১:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮