ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিয়ার মৃত্যুর কারণেই খালেদা দুইবারের প্রধানমন্ত্রী: মতিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর কারণেই খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী হতে পেরেছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ীর কাপাশিয়া শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় কৃষিমন্ত্রী নালিতাবাড়ীর আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং নকলার দুটি ইউনিয়নের পৃথক অনুষ্ঠানে শীতের কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ করেন।

বেগম জিয়ার সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যা বিচার করেছেন। কিন্তু আপনি (খালেদা) স্বামী হত্যার বিচার করেননি। কারণ জিয়াউর রহমানের মৃত্যুতে খালেদা দুইবার প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। আপনি (খালেদা) স্বামী হত্যার বিচার করতে পারেন না অথচ ৯২ দিন মানুষ পুড়িয়ে মারতে পারেন।’ শেখ হাসিনার পতন ঘটাতে মাঠে নেমেও ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

পদ্মা সেতু নিয়ে সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুও হবে এবং আমাদের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে যাবে।’

এসময় শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কেএম মুখলেছুর রহমান রিপনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিয়ার মৃত্যুর কারণেই খালেদা দুইবারের প্রধানমন্ত্রী: মতিয়া

আপডেট সময় ১০:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮