ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ছিনতাই চক্রের ৭ নারী সদস্য আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার সাভারের আশুলিয়া থেকে নারী ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে সাত জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন জানান।

এরা হলেন- ফুলচান বেগম, জুলেখা বেগম, হানু বেগম, তাসলিমা বেগম, আজুফা আক্তার, শারমিন আক্তার ও শামসুরনাহার। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

এসআই লোকমান বলেন, মনিকা বেগম নামে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের খবর পেয়ে নবীনগর বাসস্ট্যান্ড থেকে সন্দেহভাজন সাত নারী ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। মনিকা বেগম বলেন, সকালে দুই বছরের শিশুকে নিয়ে নবীনগর থেকে গাজীপুরে যাওয়ার জন্য একটি লোকাল বাসে উঠি।সিট না পেয়ে দাঁড়িয়ে থাকি।

“কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে হঠাৎ ৭-৮ জন নারী ঘিরে ধরে। এর মধ্যে বুঝতে পারি আমার ও আমার মেয়ের গলার সোনার চেইন নেই।” ঘটনাটি তাৎক্ষনিক আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ সাতজনকে আটক করে বলে জানান মনিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ছিনতাই চক্রের ৭ নারী সদস্য আটক

আপডেট সময় ০৯:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮