ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কিছু নেই: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কোনো কারণ নেই, ভালো নির্বাচন হবে। আতঙ্ক অনিশ্চয়তা কিছুই থাকবে না, সব কেটে যাবে।’

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি এ ব্যাপারে আশাবাদী এবং দৃঢ়ভাবে আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে এবং বিএনপি যে আতঙ্কের কথা বলছে অনিশ্চয়তার কথা বলছে এসব কিছুই থাকবে না। একটা সুন্দর পরিবেশে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপিসহ অন্যান্য নিবন্ধিত দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুন্দর ভালো নির্বাচন বাংলাদেশে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বলে যত ঝড়ঝাপ্টা, যত বেশি সংকট, যত অন্ধকার, যত অমানিশা সেটা কিন্তু খুব দ্রুত হঠাৎ করে চলে যায়। আবার চিরদিনের সূর্য হাসে। এটাই আমাদের ইতিহাস।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আসতে হবে, তারা নির্বাচনে আসবে। এবার নির্বাচন না করার ভুলের পুনরাবৃত্তি তারা ঘটাবে এটা কেউ বিশ্বাস করে না। তারা এখন কিছু আদায় করা যায় কি না এজন্য বড় বড় দাবি নিয়ে আসছে।’

বিএনপিকে অস্তিত্বের স্বার্থে আগামী নির্বাচনে আসতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কিছু নেই: কাদের

আপডেট সময় ০১:২২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮