ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৫ টাকা করে হাতে ধরিয়ে ঘটনা গোপন রাখতে বলল ধর্ষক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্লাস ফাইভ এবং ক্লাস নাইনের দুই ছাত্রীকে নির্যাতনের পর ৫ টাকা করে হাতে ধরিয়ে ঘটনাটি গোপন রাখতে বলল ৬০ বছর বয়সী এক ধর্ষক। গত রবিবার দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকায় এ ঘটনা ঘটে। জি নিউজের এক খবরে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার দিল্লির পালাম এলাকায় খেলছিল ক্লাস ফাইভ এবং ক্লাস নাইনের দুই ছাত্রী। এসময় তাদের মিষ্টি দেয়ার নাম করে ডেকে নিয়ে যান বছর ৬০-এর এক বৃদ্ধ। পরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই সময় আচমকাই কাঁদতে শুরু করে ক্লাস ফাইভের ওই ছাত্রী। তার জন্য ২ পড়ুয়াকে ৫ টাকা করে হাতে ধরিয়ে দেয় ওই বৃদ্ধ। কিন্তু, ক্লাস ফাইভের ওই ছাত্রীর কান্না বন্ধ হয়নি।

এদিকে মেয়েকে কাঁদতে দেখে সন্দেহ হওয়ায়, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাদের মা। এরপরই সামনে আসে বছর ষাটের ওই বৃদ্ধের কাণ্ড। শুধু তাই নয়, ওই দু’জনের গোপনাঙ্গে আঘাতের চিহ্নও চোখে পড়ে বলে খবরে জানা গেছে।এরপর ডাক্তারি পরীক্ষার জন্য ওই দু’জনকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

৫ টাকা করে হাতে ধরিয়ে ঘটনা গোপন রাখতে বলল ধর্ষক

আপডেট সময় ০৩:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭