ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ধানমন্ডি ও সূত্রাপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে ধানমন্ডিতে মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাচালক এবং সূত্রাপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন আবুল কালাম এবং আনোয়ার হোসেন।

শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুটি দুর্ঘটনার মধ্যে রাজধানীর ধানমন্ডি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আবুল কালাম নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

নিহত আবুল কালামের ছেলে ইমন হোসেন জানিয়েছেন, ভোর ছয়টার দিকে ঘর থেকে রিকশা নিয়ে বের হন আবুল কালাম। ধানমন্ডি ১৯ নম্বর সড়কের মাথায় পৌঁছার পর একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম কিশোরগঞ্জ জেলার ইতনা থানার বাটলা গ্রামের দুলু মিয়ার ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাগ বৈশাখী মার্কেটের কাছে একটি টিনসেট বাড়িতে বসবাস করতেন। অন্যদিতে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার বড় মসজিদ এলাকার সামনে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ার হোসেন নামের একটি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আনোয়ার হোসেনের সহকর্মী বাদশা মিয়া জানান, সকালে নির্মাণাধীন ১০তলা ভবনের ছয় তলার দেওয়ালের বাইরের অংশে পানি দিচ্ছিল আনোয়ার। ওই সময় অসাবধনতাবশত পা পিছলে নিচে পড়লে তিনি গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার নাভানা গ্রুপের নির্মাণ শ্রমিক ছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি লাশই জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট সময় ১২:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭