ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

পাঁচ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। তীব্র কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে শাহজালাল বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ১০টার পর বিমান চলাচল শুরু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, ভোর পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। এ সময় পর্যন্ত শাহজালাল থেকে কোনো ফ্লাইট ছাড়েনি, অবতরণও করেনি। সকাল ১০টা বেজে ৮ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এরকিছু সময় পর এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছায়।

সকালে কুয়াশার কারণে সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের দিকে চলে যায়। রিজেন্ট এয়ার ও গালফ এয়ারের দুটি ফ্লাইটও শাহজালালে অবতরণ করতে পারেনি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সারা দেশ ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে।বেশি কুয়াশা থাকবে ঢাকা ও ময়মনসিংহে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে চুয়াডাঙ্গায় ছিল। সেখানে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি। ঢাকায় তাপমাত্রা ১৭ ডিগ্রি। দেশের দক্ষিণে যশোর ও খুলনার দিকে কুয়াশা কিছুটা কম।

বিমানবন্দরে দায়িত্বপালনকারী এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. তারিক আহমেদ জানিয়েছেন, কুয়াশার কারণে অভ্যন্তরীণ আকাশপথের আটটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

পাঁচ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল শুরু

আপডেট সময় ০২:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭