ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বনঢাকপাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সুভেল হাওলাদার নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রেখেছে পুলিশ।

নিহতের ভাই রুবেল হাওলাদার জানান, ভোর সাড়ে চারটার দিকে অটোরিকশা নিয়ে বনঢাকপাড়া এলাকায় বের হন সুভেল। ওই সময় কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাতটার দিকে সুভেলকে মৃত ঘোষণা করেন।

নিহত সুভেল হাওলাদার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন। তিনি মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবাড়ি গ্রামের আবদুর রব হাওলদারের ছেলে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাকের জুবায়ের দৈনিক আকাশকে বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। খোঁজ নেয়ার পর বিস্তারিত জানাতে পারবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক খুন

আপডেট সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭