ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাশান তিলকরত্নে শ্রীলঙ্কা দলের অস্থায়ী ব্যাটিং কোচ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৪ সালে স্বদেশী মারভান আতাপাত্তু প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ব্যাটিং কোচ বিহীন শ্রীলঙ্কা ক্রিকেট দল। হাশান তিলকরত্নে অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে যোগ দিলেন। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা বলেন, `মুলত সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকেই হাসান আমাদের সঙ্গে আছেন। এখন এ পর্যায়ে সকল (ভারত সিরিজ) টেস্টেই তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। তার অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ যেখান থেকে ব্যাটসম্যানরা অনেক কিছু শিখতে পারবে।

সাবেক এ অধিনায়ক ১১ টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। ৮৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার সেঞ্চুরি ১১টি। গত ডিসেম্বর থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটের(এসএলসি) সঙ্গে যুক্ত আছেন তিলকরত্নে। তিনি জাতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে বেশি কাজ করেছেন। ইতিপুর্বে জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাশান তিলকরত্নে শ্রীলঙ্কা দলের অস্থায়ী ব্যাটিং কোচ

আপডেট সময় ০৬:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭