ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণহত্যায় অভিযুক্ত মিয়ানমার সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সেনাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় সামরিক মহড়ায় যোগ দেবে মিয়ানমার। আগামী ফেব্রুয়ারি মাসে ‘কোবরা গোল্ড’ নামের এ মহড়া অনুষ্ঠানের কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন।

রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা ও জাতিগত নিধনযজ্ঞের জন্য যখন সারা বিশ্বে মিয়ানমারের সামিরক বাহিনীর বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটি মহড়া চালাতে যাচ্ছে। এ মহড়ায় যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের কয়েক হাজার সেনার পাশাপাশি এশিয়ার আরো কয়েকটি দেশের সামরিক বাহিনী অংশ নেবে।

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টোফার লোগান বার্তা সংস্থা রয়াটার্সকে আজ রবিবার জানিয়েছেন, বার্ষিক এ মহড়ায় যোগ দেয়ার জন্য মিয়ানমরাকে আমন্ত্রণ জানিয়েছে থাইল্যান্ড। তিনি দাবি করেছেন, মিয়ানমারের সেনারা মহড়ার শুধু মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশে পর্যবেক্ষক হিসেবে থাকবে।

থাইল্যান্ড কেন মিয়ানমারের সামরিক বাহিনীকে মহড়ায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাল- এমন এক প্রশ্নের জবাবে থাই রাজকীয় সামরিক বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কখনো এ বিষয় নিয়ে আলোচনা করবেন না। ওই ইস্যু থেকে আমরা আলাদা। আমরা প্রশিক্ষণ, শিক্ষা এবং সামরিক সহযোগিতার ওপর জোর দিচ্ছি। আমাদের ইচ্ছা যে, মিয়ানমারের সামরিক বাহিনী এ মহড়ায় যোগ দিক।’

থাই সামরিক কর্মকর্তা আরো বলেন, ‘ওটা হচ্ছে রাজনীতি। আমরা সেনা এবং এটা একটা সামরিক মহড়া।’ মিয়ানমারকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে থাই সামরিক বাহিনীর ওপর যুক্তরাষ্ট্র কখনো চাপ সৃষ্টি করেছে কিনা -এমন এক প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করে নি পেন্টাগন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণহত্যায় অভিযুক্ত মিয়ানমার সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

আপডেট সময় ০৯:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭