ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে ভোটের জবাব দিবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে জাতিসংঘে বিশ্বের ১২৮টি দেশের ভোটের জবাব দেয়া হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের ভোটের পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নরেট বলেন, ‘এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন বিদেশী দেশগুলোতে মার্কিন সাহায্য প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্তে আসে নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদে জেরুজালেম ইস্যুতে ভোটের প্রতিক্রিয়ার প্রতিত্তুর দেয়ার বিবেচনা চলছে।’ তিনি আরো জানান, ‘প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক টিম এই বিষয়টি নিয়ে আলোচনা করছে।’

এছাড়া পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ‘জাতিসংঘে এই দিনটির কথা যুক্তরাষ্ট্র মনে রাখবে, একটি সার্বভৌম দেশ হিসেবে আমাদের অধিকারের বিরুদ্ধে অবস্থান নেয় হয়েছে, আমরা এটি স্মরণে রাখব, আবারও বলছি, যুক্তরাষ্ট্র জাতিসংঘে বিশ্বের সবচেয়ে বৃহত্তর দাতা দেশ, যখন বেশিরভাগ দেশ তাদের লাভের জন্য আমাদের প্রভাবকে কাজে লাগানোর প্রয়োজন অনুভব করবে তখন আমরা এই দিনটির কথা স্মরণ রাখব।’
হ্যালি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অসম্মান করা হয়েছে। যদিও জাতিসংঘে অনুষ্ঠিত কোন ভোটই যুক্তরাষ্ট্রকে জেরুজালেম সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। কিন্তু এই ভোট জাতিসংঘের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, যেসব দেশ জাতিসংঘে আমাদের অসম্মান করেছে, ভোট দিয়েছে, ওই দেশগুলোর কথা স্মরণে থাকবে।’

প্রসঙ্গত, জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে বৃহস্পতিবারের এই ভোট বন্ধ করতে বুধবার ত্রাণ সহায়তা বন্ধের হুশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি ভোট ঠেকাতে বিশ্বের ৬৪টি দেশকে বন্ধুত্বের স্মারক ও ৩ জানুয়ারি দ্বিপক্ষীয় বন্ধুত্ব উদযাপনের দাওয়াতের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের হুমকি বা বন্ধুত্ব কোনটিই কাজে আসে নি। সেই সঙ্গে সাধারণ পরিষদে পাত্তা পায় নি নিরাপত্তা পরিষদের ভেটোর ক্ষমতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে ভোটের জবাব দিবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ১১:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭