ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

রোগী দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল মা-মেয়ের

অাকাশ জাতীয় ডেস্ক:

হাসপাতালে রোগী দেখতে এসে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের। রাজধানীর তুরাগ এলাকায় ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা জেসমিন (৪০) ও তার মেয়ে সাবা মনি (১২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার এসআই মাহমুদুল হাসান জানান, মা ও মেয়ে তাদের এক নিকটাত্মীয়কে দেখতে লেগুনায় করে এসে হাসপাতালের সামনে নামেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত জেসমিনের স্বামীর নাম ফখরুদ্দিন কবির। তারা থাকতেন আশুলিয়ায়।

এসআই মাহমুদুল জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

রোগী দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল মা-মেয়ের

আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭