ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

রংপুরেও চমক দেখাল ইসলামী আন্দোলন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দুই সিটি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর এবার রংপুরেও অনেকটা চমক দেখিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রংপুরে চতুর্থ অবস্থানে রয়েছে দলটি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কাছাকাছি তাদের ভোটের সংখ্যা।

বৃহস্পতিবারের নির্বাচনে রংপুরে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী এটিএম গোলাম মোস্তফা পেয়েছেন ২৪ হাজার ছয় ভোট।

গত ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে সবচেয়ে বেশি ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত প্রার্থী মুফতি মাছুম বিল্লাহ হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিলেন ১৩ হাজার ৯১৪ ভোট।

এর আগে ২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও তৃতীয় স্থান লাভ করে ইসলামী আন্দোলন। ঢাকা উত্তর সিটিতে ১৮ হাজার ৫০ ভোট পেয়ে তৃতীয় হন দলটির তরুণ নেতা শেখ ফজলে বারী মাসউদ। আর ঢাকা দক্ষিণে ১৪ হাজার ৭৮৪ ভোট পেয়ে তৃতীয় হন ইসলামী আন্দোলনের নেতা আবদুর রহমান।

রংপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এরশাদের জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি প্রায় এক লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী এবং সাবেক মেয়র সরফুদ্দিন আহমদ ঝন্টুকে পরাজিত করেন। এই নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছে বিএনপি। মোট সাতজন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরেও চমক দেখাল ইসলামী আন্দোলন

আপডেট সময় ০১:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭