ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ গেল সাত মাসের শিশুর

অাকাশ জাতীয় ডেস্ক:

ছিনতাইকারীর কবলে পড়ে সাত মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছিনতাইকারীরা মায়ের কাছে থাকা ব্যাগ থাবা দিয়ে নেয়ার সময় রিকশা থেকে পড়ে যায় শিশুটি। এতে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকায়।

নিহত শিশুর নাম আরাফাত। তার বাবার নাম শাহ আলম গাজী ও মায়ের নাম আকলিমা বেগম। তাঁদের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার নরসিংপুর গ্রামে।

জানা যায়, শাহ বড় ছেলে আলামিন অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য বাবা-মা আজ সকালে ঢাকায় আসেন। সদরঘাটে লঞ্চ থেকে নামার পর শাহ আলম আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। মা আকলিমা ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনির আখড়ায় বোনের বাসায় যাচ্ছিলেন। পথে দয়াগঞ্জ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার শিকার শিশুটিকে হাসপাতালে আনার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ গেল সাত মাসের শিশুর

আপডেট সময় ০১:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭