ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোন্তাছির। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত মোন্তাছিরের পরিবারের একটি সূত্র জানিয়েছে, মোন্তাছির তার পরিবারের সঙ্গে পশ্চিম ধোলাইপাড়ের ২০/৩/এ নম্বর বাড়ির ছয় তলা ভবনের পাঁচ তলায় বাস করত। আজ সন্ধ্যা সোয়া পাঁচটার সময় সে ওই ভবনের তিন তলায় খেলার সময় একটি খুন্তি দিয়ে বিদ্যুতের তারের সঙ্গে লাগায়। এতে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা ছয়টার সময় মৃত ঘোষণা করেন।

দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। মৃত মৃত মোন্তাছির মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হাড়িদিয়া গ্রামের মামুন সিকদারের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট সময় ০১:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭