ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শ্যামপুরে মঙ্গলবার বিকেলে নয় বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন (৩৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।

শিশুটির পরিবারের অভিযোগ, এলাকার তিনতলা একটি বাসার দ্বিতীয় তলায় থাকে তারা। বিকেলে পাশের বাসার সুমন নামের এক যুবক শিশুটিকে তার বাসায় নিয়ে যায়। পরে সেখানে আটকে রেখে ধর্ষণ করে। পরে শিশুটি বাসায় এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তারা শিশুটিকে নিয়ে প্রথমে অভিযোগ করতে শ্যামপুর থানায় যায়। সেখান থেকে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান।

শ্যামপুর থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম জানান, এই ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ০৪:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭