ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেজগাঁওয়ে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল্লাহ (৩৫) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার দিবাগত রাতে শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, আমাদের কাছে খবর আসে, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। তাৎক্ষণিক আমরা সেখানে ছুটে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পাল্টা জবাব দেন পুলিশ সদস্যরাও। এতে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুইটি চাপাতি জব্দ করা হয়। বিজি প্রেস মাঠ এলাকায় গুলিতে আহত হওয়ার পর আবদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভোর সাড়ে চারটার দিকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত আবদুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তেজগাঁওয়ে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত নিহত

আপডেট সময় ০৩:২৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭