ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মগবাজারে মশার কয়েলে তিনজন দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মগবাজার এলাকায় একটি সেলুনে মশার কয়েলের আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, সোহেল (২৫), শওকত (৩২) ও নয়ন (২৭)। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ওই সেলুনের প্রতিবেশী ব্যবসায়ী আবদুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে মগবাজার ইনসাফ বারাকা হাসপাতালের সামনের একটি সেলুনে রাত সাড়ে ১২টার দিকে মশার কয়েল জ্বালিয়ে এই তিনজন ঘুমাতে যান। অসতর্কতাবশত আগুন ধরে গেলে তারা তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাত দেড়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। বর্তমানে তারা অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, সোহেলের শরীরের ১৮ শতাংশ, শওকতের শরীরের ১৫ শতাংশ এবং নয়নের শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মগবাজারে মশার কয়েলে তিনজন দগ্ধ

আপডেট সময় ০৩:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭