ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

নেইমারের জোড়া গোলে বার্সার জয়

অাকাশ স্পোর্টস ডেস্ক:

পিএসজি তাকে পাওয়ার জন্য বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’র দ্বিগুণের বেশি দেওয়ার জন্যও কেন প্রস্তুতি সেটিই যেন বুঝালেন নেইমার। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে লিওনেল মেসিকে পেছনে ফেলে পাদপ্রদীপের আলোয় আসেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে নেইমারের জাদুকরি পারফরম্যান্সে জুভেন্টাসকে ২-১ গোলে পরাজিত করে প্রাক-মৌসুম প্রস্তুতিতে শুভসূচনা করে বার্সেলোনা।নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামের ৮২,৫০০ দর্শকে ঠাসা গ্যালারিতে প্রথমার্ধেই জোড়া গোল করে বার্সেলোনার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন নেইমার। দ্বিতীয়ার্ধে জুভেন্টাস ব্যবধান কমালেও আর সমতায় ফিরতে পারেনি।এই জয়ের ফলে বার্সেলোনার কোচ হিসেবে ইতিবাচক অভিষেক হলো আর্নেস্টো ভালভার্দের। গত মৌসুম শেষে লুইস এনরিকে চলে যাওয়ার পর মেসি-নেইমারদের কোচ হিসেবে মনোনীত হন তিনি।

পিএসজিতে যাওয়ার জোর গুঞ্জন চললেও বার্সেলোনার অনুশীলনে ’সিরিয়াস’ই ছিলেন নেইমার। মাঠের পারফরম্যান্সেও সেটির দেখা মেলে। ১৫তম মিনিটে পাকো আলকাসেরের পাস থেকে বল পেয়ে জুভেন্টাসের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে বুদ্ধিদীপ্ত শটে লক্ষ্যভেদ করেন নেইমার।নেইমারের দ্বিতীয় গোলটিতে মুগ্ধতা ছড়িয়ে পড়ে গোটা স্টেডিয়ামে এবং টেলিভিশনের পর্দায়। সুযোগ পেলে কী করতে পারেন সেটিই যেন প্রমাণ করলেন ব্রাজিলের নাম্বার টেন। ২৬তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে একে একে জুভেন্টাসের পাঁচ ডিফেন্ডারের বাধা পেরিয়ে কোনাকুনি শটে জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করে বার্সাকে ২-০ গোলে এগিয়ে নেন নেইমার।

ম্যাটলাইফ স্টেডিয়ামে মেসিও বেশ কয়েকটি জাদুকরি নৈপুণ্য উপহার দিলেও গোলের দেখা পাননি। অবশ্য দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ নতুন একাদশ নিয়ে মাঠে নামে বার্সেলোনা। মেসির পরিবর্তে লুইস সুয়ারেজ এবং নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন আরদা তুরান।তুলনামূলক কম শক্তিশালী বার্সেলোনাকে পেয়ে জ্বলে ওঠে জুভেন্টাস। ৬৩তম মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে থাকে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। পাওলো দিবালার ক্রস থেকে জর্জিও কিয়েলানি দারুণ হেডে লক্ষ্যভেদ করলে ব্যবধান ২-১ এ নেমে আসে। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

আগামী ২৬ জুলাই (বাংলাদেশ সময় ২৭ তারিখ ভোর) ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর ২৯ তারিখে আমেরিকা সফরের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে ভালভার্দের দল। অন্যদিকে ২৬ জুলাই নিজেদের পরবর্তী ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ পিএসজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নেইমারের জোড়া গোলে বার্সার জয়

আপডেট সময় ০৫:১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭