ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে তিনজন রোহিঙ্গা উদ্ধারসহ দুই দালাল আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ীর উত্তর পাড়া এলাকার একটি বাসা থেকে তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন নারী রোহিঙ্গা রয়েছেন। কক্সবাজার থেকে ঢাকায় এনে তাদের সৌদি আরব পাঠানোর জন্য পাসপোর্ট তৈরির চেষ্টা চলছিল। এ ঘটনায় দুই দালালকে আটক করা হয়েছে।

রোহিঙ্গা তিনজন হলেন গিয়াস উদ্দিন, জায়নদ ও নূরা। আর আটক দুই দালাল হলেন আবুল কাশেম ও রিপন মিয়া।

গতকাল উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে তাদের উদ্ধার করা হয়। সৌদি আরব পাঠানোর কথা বলে তাদের গত তিন-চার দিন আগে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়। এরপর উত্তরপাড়ায় দালালদের ভাড়া করা একটি বাসায় তাদের রাখা হয়। এজন্য রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল আটক দুই দালাল।

ওসি জানান, এ ঘটনায় দুই দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আদালতের অনুমতি স্বাপেক্ষে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে তিনজন রোহিঙ্গা উদ্ধারসহ দুই দালাল আটক

আপডেট সময় ০২:১৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭