ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ছিনতাকারীর গুলিতে গৃহবধূ আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার ওয়ারী থানার সালাহউদ্দিন হাসপাতালের সামনে ছিনতাইকারীর গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। তার নাম সাহিদা আক্তার (২৬)। রবিবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাহিদা আক্তার জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ও তার স্বামী শরিফ উদ্দিন রাজধানীর সুপার মার্কেটে যান। সেখানে মার্কেট বন্ধ থাকায় তারা বাসায় ফিরছিলেন। সালাহউদ্দিন হাসপাতালের সামনে পৌঁছামাত্র দুইজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময়ে একজন ছিনতাইকারী সাহিদার গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন ও আরেকজন তার ভ্যানিটি ব্যাগটি কেড়ে নেয়। পালানোর সময় ছিনতাকারীরা তার ডান পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

আহত সাহিদা পুরান ঢাকার ওয়ারী থানার লারমিনি স্ট্রিটের ১৫ নম্বর বাড়ির শরিফ উদ্দিনের স্ত্রী। তার স্বামী শরিফ উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

রাজধানীতে ছিনতাকারীর গুলিতে গৃহবধূ আহত

আপডেট সময় ০১:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭