ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

পরিবেশ দূষণ রোধে সবুজায়ন বাড়াতে হবে: মঞ্জু

অাকাশ জাতীয় ডেস্ক:

বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশে সবুজায়ন বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সবার প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন। রবিবার হোটেল সোনারগাঁওয়ে বিশ্বব্যাংক আয়োজিত এক সেমিনারে সবাইকে পরিবেশ নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘বর্তমান সরকার দেশে সবুজায়ন বৃদ্ধিতে কাজ করছে। একইসঙ্গে পরিবেশ দুষণ রোধে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। এক্ষেত্রে শুধু সরকার নয়, পরিবেশ দূষণ রোধে সম্মিলিতভাবে কাজ কতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে আমাদের দেশের ১০০টির অধিক ইকোনোমিক জোন তৈরি হয়েছে। যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের কাঠামোগত উন্নয়ন সম্ভব।’ মন্ত্রী আরও বলেন, ‘দেশ প্রতি বছরে এক শতাংশ জিডিপি হারাচ্ছে শুধুমাত্র বায়ু দূষণে। অপর্যাপ্ত ব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ অপব্যয় এবং অবিপদজনক উপদানগুলোই শহরগুলোর বাতাস এবং পানিকে দূষিত করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের দক্ষ জনবলের অভাব রয়েছে। তাই পরিবেশ দুষণ রোধে ঢাকা সিটি করপোরেশন, রাজউক, ঢাকা ওয়াসাসহ সবাইকে নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এখন যে শিল্পে কল-কারখানা তৈরি হচ্ছে সেগুলো যাতে পরিবেশের ক্ষতি করতে না পারে সে বিষয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়ার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে যা প্রকৃতি ও পরিবেশের দূষণ রোধে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।’ সেমিনারে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জহির হোসাইন, পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক রাছইউল আলম মন্ডল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

পরিবেশ দূষণ রোধে সবুজায়ন বাড়াতে হবে: মঞ্জু

আপডেট সময় ১১:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭