ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম নয় আবু দিস হোক ফিলিস্তিনের রাজধানী, সৌদির প্রস্তাব

আকাশ আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমের পরিবর্তে তার নিকটবর্তী পশ্চিম তীরে অবস্থিত ‘আবু দিস’ নামক স্থানটিকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে বেছে নিতে প্রস্তাব জানিয়েছে সৌদি আরব। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনার আলোকেই এমন প্রস্তাব দিয়েছে দেশটি।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমান গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রিয়াদ সফরকালে এ প্রস্তাব দেন।

এ প্রস্তাবের মাধ্যমে কার্যত সৌদি আরব ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তেই আহ্বান জানাল।

তবে সৌদির এমন প্রস্তাবের জোর প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জেরুজালেমই আমাদের রাজধানী’ বলে হ্যাশটেগ দেয়া শুরু করেছে তারা।

নিউ ইয়র্ক টাইমসের মতে, প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীর ও গাজা অংশের মধ্যে ফিলিস্তিনিরা একটি আংশিক রাষ্ট্র পাবেন, যার ওপরে তাদের কেবল আংশিক সার্বভৌমত্ব থাকবে এবং পশ্চিম তীরে ইহুদিরা সংখ্যাগুরু হিসেবে থাকবে। প্রস্তাবটিতে সাড়া দেওয়ার জন্য সৌদি আরব আব্বাসকে দুই মাস সময় দিয়েছে।

উল্লেখ্য, আবু দিস একটি ফিলিস্তিনি শহর। অসলো চুক্তি অনুসারে এটি বি ক্যাটাগরির এলাকা যা  ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ উভয় দ্বারা পরিচালিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেরুজালেম নয় আবু দিস হোক ফিলিস্তিনের রাজধানী, সৌদির প্রস্তাব

আপডেট সময় ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭