ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী ও আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- রুবেল (২৫) এবং রায়হান (২০)। মঙ্গলবার দিবাগত রাতে ও আজ বুধবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়ির ধাক্কায় রুবেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময়ে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয় রুবেলকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়োটারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল পেশায় একজন রড মিস্ত্রি। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লিয়াতক আলীর ছেলে।

অপরদিকে ঢাকা জেলার সাভার মডেল থানার আমিনবাজার ব্রিজের উপরে গাড়ির ধাক্কায় রায়হান নামের এক যুবক মারা গেছেন। সাভার মডেল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমিনবাজার ব্রিজের উপরে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয় রায়হানকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রায়হান সাভারের বেগুনবাজা এলাকার বাবুলের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট সময় ১২:২৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭