ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছিনতাই করে পালানোর সময় নারী গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

হ্যান্ডব্যাগ ছিনতাইকালে হাতে-নাতে গ্রেপ্তার হয়েছে হালিমা নামে এক নারী ছিনতাইকারী। একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত সামিরা আহমেদ নামে এক নারীর কাছ থেকে হান্ডব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রামপুরা ফুট ওভার ব্রিজের নিচ থেকে পার্সব্যাগসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার সামিরা আহমেদ বলেন, গ্রেপ্তার হালিমা বাসের মধ্যে আমার পাশেই বসা ছিল। রামপুরা ফুটওভার ব্রিজের কাছে আসার পর হঠাৎ তিনি আমার ব্যাগ নিয়ে দৌড় দেন। বাস যাত্রীদের সহযোগিতায় আমি তাকে ধরে ফেলি। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

রামপুরা থানার সহকারী উপপরিদর্শক নাছির উদ্দিন বলেন, সকালে সামিরা আহমেদ তুরাগ পরিবহনে অফিস যাচ্ছিলেন। রামপুরা ফুটওভার ব্রিজের কাছে হালিমা নামের এক নারী ছিনতাইকারী তার হ্যান্ডব্যাগের ভেতরে রাখা পার্স নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সামিরা আহমেদের সাহসিকতায় ও উপস্থিত জনতার সহযোগিতায় তাকে ধরে ফেলা হয়।

খবর পেয়ে রামপুরা টহল পুলিশ হালিমাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সামিরার পক্ষে তার স্বামী রাইজিংবিডির জ্যেষ্ঠ প্রতিবেদক এম এ রহমান (মাসুম) বাদী হয়ে হালিমাকে আসামি করে একটি মামলা করেন। মামলার আলামত হিসেবে উদ্ধার করা হ্যান্ডব্যাগ (পার্স) ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই নয় এটা চুরির ঘটনা ঘটেছে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে পাঠিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছিনতাই করে পালানোর সময় নারী গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭