ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

বিপুল পরিমাণ ইয়াবাসহ কুইন মেরি কলেজের মালিক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও মালিক জামাল ওরফে শাহ্ জামাল ওরফে সেগা জামালকে রাজধানীর প্রগতি সরণি থেকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দিবাগত রাতে প্রগতি সরণিসংলগ্ন একটি আবাসিক এলাকার গেট থেকে শাহ জামালের গাড়ি তল্লাশি করে ৬ হাজার ৬০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সুমনুর রহমান জানান, কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের মালিক শাহ জামাল একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এ অপকর্মের সঙ্গে যুক্ত আছেন।

শাহ জামালের মালিকানাধীন স্কুলটি রাজধানীর একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক হিসেবে শাহ জামাল সমাজের বিভিন্ন প্রভাবশালী মহলে চলাফেরা করতেন। তার কলেজ ভবনের ওপরে একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি রংমহল খুলে বসেছিলেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

শাহ জামালের গ্রেফতার ও এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন

বিপুল পরিমাণ ইয়াবাসহ কুইন মেরি কলেজের মালিক গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭