ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পাবে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভবিষ্যতে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পাবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিনই ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে স্বীকৃত হবেন।

মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘মেমোরী অব দ্য ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ স্থান পাওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানী শাসক গোষ্ঠীর ২৩ বছরের শাসন-শোষণ-নির্যাতনের বিষয়টি তুলে ধরেছিলেন। বাঙালি জাতির উপর অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন এবং সাথে সাথে স্বাধীনতা কিভাবে ছিনিয়ে আনতে হবে তারও দিক নির্দেশনা দিয়েছিলেন।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত প্রফেসর মুচকুন্দ দূবে, জওহরলার ইউনিভার্সিটির প্রফেসর সঞ্জয় ভারদোয়াজ এবং কমনওয়েলথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি মহেন্দ্র ভেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পাবে: আমু

আপডেট সময় ০১:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭