ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঢাকা ছাড়লেন পোপ ফ্রান্সিস

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন দিনের সফর শেষে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পোপ ফ্রান্সিস। শনিবার বিকাল পাঁচটার কিছু পর বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

মিয়ানমার সফর শেষে নেপিদো থেকে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন পোপ ফ্রান্সিস। ঢাকা সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে যাজক উপাসনা ও যাজকদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। দেশের ৮০ হাজার রোমান ক্যাথলিক অনুষ্ঠানে যোগ দেন।

এ ছাড়া কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিস। তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ঢাকায় আনা হয়েছিল।

সফরের শেষ দিন শনিবার তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করেছেন পোপ। এরপর তেজগাঁও মিশনারি ও কবরস্থান পরিদর্শন করেন। বৈঠক করেন খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে। বিকালে নটরডেম কলেজে বিভিন্ন বিষয় নিয়ে যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলেন।

গতবছর প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ক্যাথলিক বিশপ আনুষ্ঠানিকভাবে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে পোপ চলতি বছরের শেষ দিকে আসার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট এই ধর্মগুরুর ঢাকা সফরের সূচি ঘোষণা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় এপিবিএনের কার্যপদ্ধতির বিবরণ তলব

ঢাকা ছাড়লেন পোপ ফ্রান্সিস

আপডেট সময় ০৭:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭