ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কেন্দ্রীয় নেতা নাজমুল নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খন্দকার নাজমুল হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। নিহত নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে আগারগাঁও এলাকায় নাজমুল হাসান নিজের মোটরসাইকেলে করে ক্যাম্পাসের দিকে আসার পথে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথায় হেলমেট থাকলেও মারাত্মক আঘাতের কারণে রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান জানান, খন্দকার নাজমুল হাসান ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বিষয়খালী গ্রামের খন্দকার রবিউল ইসলামের সন্তান। তিন ভাই এক বোনের মধ্যে নাজমুল দ্বিতীয় ছিলেন।

তিনি বলেন, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের জন্য তার পরিববার ও সতীর্থরা দোয়া চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কেন্দ্রীয় নেতা নাজমুল নিহত

আপডেট সময় ১২:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭