ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পঙ্গু হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় নয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনের দুই মাসের, পাঁচজনের এক মাসের এবং তিনজনের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আব্দুল আজিজ (২৮), মো. মামুন (২৮), মো. ওমর ফারুক (১৮), মো. হাসান (৪৮), মো. শাহাদত হোসেন (২১), মো. রাকিব (২০), মো. মিরাজ হোসেন (২৩), প্রিয়া রাণী মন্ডল (৩০), মিনতী রাণী বিশ্বাস (৪০)।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, অভিযানে পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের সাথে প্রতারণা করার সময়ে দালাল চক্রের এই নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দালাল ও প্রতারক চক্রের সদস্যরা জানায়, তারা পঙ্গু হাসপাতালে আসা রোগীদের কম টাকায় চিকিৎসা করার প্রলোভন দেখিয়ে দালালদের এজেন্টভুক্ত ক্লিনিকে নিয়ে যায় এবং দালাল চক্র ক্লিনিকের মালিকদের কাছ থেকে কমিশনে টাকা নেয়।

র‌্যাব জানায়, এক্ষেত্রে সাধারণ রোগীরা দুইভাবে প্রতারিত হয়। প্রথমত ক্লিনিকের নিম্নমানের চিকিৎসা, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ এবং দ্বিতীয়ত এসব ক্লিনিকে চিকিৎসার খরচ অনেক বেশি। ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দালাল চক্রের সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পঙ্গু হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড

আপডেট সময় ১২:৪১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭