ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার:সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ৫০তম বিসিএস থেকে ভাইভা ১০০ নম্বরের: জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পাকিস্তানে ধর্মঅবমাননার অভিযোগে বিক্ষোভ, আহত ২০০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের আইনমন্ত্রীর অপসারণের দাবিতে আয়োজিত বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০০ জন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ৬৫ জন আহত হয়েছেন। আহত সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা জানান তাদের অন্তত ৪ জন নিহত হয়েছেন। তবে নিহতের ঘটনা অস্বীকার করছে পুলিশ। টেলিভিশনের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গাড়িতে আগুন জ্বলছে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে।

পাকিস্তানের আইনমন্ত্রীর অপসারণের দাবিতে গত দু’সপ্তাহ ধরেই রাজধানী ইসলামাবাদের মূল রাস্তাগুলি অবরোধ করে রেখেছেন তেহরিক-ই-লাবাইকের কর্মী ও সমর্থকরা। শনিবার সকালে পুলিশ তা তোলার চেষ্টা শুরু করতেই সংঘর্ষের সূত্রপাত। এ দিন পাক আইনমন্ত্রীর বাড়ির একাংশ ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

রাতের মধ্যে এই আন্দোলন অন্য শহরগুলোতে ছড়িয়ে ফেলে। বেসরকারি টেলিভিশনগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু স্থানে বন্ধ রয়েছে ফেসবুক, টুইটার ও ইউটিউবও। তবে আন্দোলনকারীরা দাবিতে অনড় বলে জানিয়েছেন আয়োজকরা। তেহরিক ই লাবাইকের মুখপাত্র এজাজ আশরাফি বলেন, ‘আমরা হাজার হাজার মানুষ ফিরে যাবো না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইনমন্ত্রীর বাড়ি ভাঙার সময় তার পরিবার সেখানে উপস্থিত ছিলেন না। নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন আইনমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পাকিস্তানে ধর্মঅবমাননার অভিযোগে বিক্ষোভ, আহত ২০০

আপডেট সময় ০৩:০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭