ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ব্যাটিং উপদেষ্টা সামারাবিরাকে রাখছে না বাংলাদেশ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার থিলান সামারাবিরা গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে স্বল্প মেয়াদের চুক্তিতে যোগদান করেছিল। ইংল্যান্ড সিরিজের পর কয়েক দফা তার সঙ্গে চুক্তির মেয়াদ সম্প্রসারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার আর তাকে রাখতে চাইছে না বোর্ড। শ্রীলঙ্কার সাবেক তারকাকে বাদ দিয়ে নতুন ব্যাটিং উপদেষ্টা নিয়োগ দেয়ার চিন্তাভাবনা করছে বিসিবি।

চুক্তির মেয়াদ সম্প্রসারণের পর জুনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম-মুশফিকদের সঙ্গে কাজ করেছেন সামারাবিরা। তবে তার কাজে সন্তুষ্ট নন জাতীয় দলের ক্রিকেটারররা। এজন্য সামারাবিরার সঙ্গে চুক্তির ইতি টানতে চায় বিসিবি।সামারাবিরা অধ্যায়ের ইতির বিষয়টি নিশ্চিত করে বিসিসির অপারেশনস কমিটি প্রধান আকরাম খান বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সামারাবিরাকে আমরা আর রাখছি না। আসলে সামারাবিরার কাজ নিয়ে নেগেটিভ ও পজিটিভ, দুই ধরনের মতই ছিল।’

এদিকে সামারাবিরার অপসারণের পর তামিমদের নতুন ব্যাটিং উপদেষ্টা সম্পর্কেও ভেবে রেখেছে বিসিবি। বিসিবি সূত্র জানায়, নতুন ব্যাটিং উপদেষ্টা হিসেবে অস্ট্রেলিয়ার মার্ক ও’নীলকে নিয়োগ দিতে যাচ্ছে বোর্ড। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে কিছুটা সময় লাগবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং উপদেষ্টা সামারাবিরাকে রাখছে না বাংলাদেশ

আপডেট সময় ১২:৫৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭