ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁও থানার শেখেরজায়গা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। তার বিল্লাল হোসেন (৪৫)। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নগেন্দ্র চন্দ্র জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শেখেরজায়গায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। ওই সময় বেশ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ তাদের ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্ট গুলি ছুঁড়লে বিল্লাল হোসেন গুরুতর আহত হয়।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লালের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট সময় ০১:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭