ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহজালালে কম্বলের ভেতর মিলল সাত কেজি স্বর্ণ

অাকাশ জাতীয় ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। আটককৃত ওই যাত্রীর নাম মো. আলম (৪৫)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় বলে জানা গেছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে গলফ এয়ার লাইন্সের (জিএফ-২৪৮) একটি ফ্লাইট বাহরাইন থেকে শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। ওই বিমানের যাত্রী আলম বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা দিয়ে তড়িঘড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা সন্দেহজনকভাবে তাকে আটক করে।

পরে যাত্রী আলমের ব্যাগেজ কাস্টমস কর্মকর্তারা স্ক্যান করে কম্বলের ভেতর থেকে ৫৮ পিস স্বর্ণের বার জব্দ করে, যার বাজার মূল্য প্রায় তিন কোটি ৩৫ লাখ টাকা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা যাত্রী আলমকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাহজালালে কম্বলের ভেতর মিলল সাত কেজি স্বর্ণ

আপডেট সময় ১১:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭