ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবৈধ বাংলাদেশিদের ৩১ ডিসেম্বরের মধ্যে বৈধ হতে হবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বেঁধে দেওয়া সময়সীমা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম।স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাইকমিশনার এ আহ্বান জানান।

শহীদুল ইসলাম বলেন, মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে অবৈধ বাংলাদেশিদের ভাগ্য নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। আশা করছি, ভালো কিছু রেজাল্ট পাওয়া যাবে। তবে রি-হিয়ারিংয়ের জন্য এখনো পাঁচ মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে তাদের সঙ্গে আরো বৈঠক হবে।

হাইকমিশনার বলেন, অবৈধ ব্যক্তিদের ধরপাকড় যেকোনো দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার নিয়মিত, স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। তবে মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে যেসব শ্রমিক রি-হিয়ারিংয়ে আওতায় অংশ নিতে ইমিগ্রেশনে যাবে, তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দিনাজপুরে বস্তা থেকে সাপ বের করার সময় ছোবলে সাপুড়ের

অবৈধ বাংলাদেশিদের ৩১ ডিসেম্বরের মধ্যে বৈধ হতে হবে

আপডেট সময় ১২:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭