ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

ছিনতাইকারীর ‍কবলে ডিবির এসআই

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মৌচাক এলাকায় দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক। রোববার ভোরে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাহবুবুল হক ঢাকা পশ্চিম জোনে কর্মরত।

জানা গেছে, ভোরে শাহজাহানপুরের গুলবাগের বাসায় রিকশায় করে ফিরছিলেন মাহবুবুল। মৌচাক এলাকায় ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে। ডিবি কর্মকর্তার কাছ থেকে ছিনতাইকারীরা টাকা নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।

পরে ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে ডিবি কর্মকর্তার ডান হাতের আঙুল কেটে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার এক সহকর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছিনতাইকারীর ‍কবলে ডিবির এসআই

আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭