ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যুতে আজ ঢাকা আসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় আজ ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধানসহ চীন, জাপান, সুইডেন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তারা।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠকের কথা রয়েছে। সফররত অন্য পররাষ্ট্রমন্ত্রীরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

মিয়ানমারের রাজধানী নেপিদোয় সোমবার শুরু হচ্ছে এশিয়া-ইউরোপ সামিটভুক্ত আসেম দেশগুলোর ১৩তম সম্মেলন। দুই দিনের সম্মেলন শুরুর আগেই রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ জানতে ঢাকায় আসছেন তারা।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে আন্তর্জাতিক মহল কীভাবে সহযোগিতা করতে পারে, পররাষ্ট্রমন্ত্রীরা সে বিষয়ে আলোচনা করবেন বলে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ইইউর কূটনৈতিক প্রধান ফেদেরিকা মঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের মারগট ওয়ালস্ট্রম ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গা ইস্যুতে আজ ঢাকা আসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭