ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিবন্ধী রাসেলকে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতিবন্ধী কোটায় রাসেল ঢালীকে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরি দেয়ায় নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ সাতজনের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিতে একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেয়।

রীটকারীর পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোকলেছুর রহমান।

এডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ১৩ এপ্রিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মুন্সিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জন্য জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়ন থেকে তৃতীয় শ্রেণির পদটির জন্য রীট আবেদনকারী আবেদন করেন। ওই বছরের ২১ জুন লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন থানার ৫৭ প্রার্থী উত্তীর্ণ হন, তাঁদের মধ্যে রাসেলও ছিলেন। পড়ে চূড়ান্তভাবে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়।

তিনি জানান, শারীরিক প্রতিবন্ধী রাসেল ঢালী ‘পরিকল্পনা পরিদর্শক পদের জন্য মৌখিক পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে পেয়েছেন ২৮। তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করে তিনি এ তথ্য জানতে পেরেছেন। মৌখিক পরীক্ষায় প্রায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে এবং প্রতিবন্ধী কোটা থাকার পরও তিনি চাকরি পাননি।

শারিরিক প্রতিবন্ধী কোটায় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগের জন্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোট রুল জারি করেন এবং পদটি সংরক্ষণের জন্য নির্দেশনাও প্রদান করা হয়। গতকাল রিটটির ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায়ের জন্য রাখা হয়।

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা শারীরিক প্রতিবন্ধী রাসেলকে আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটার পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরি দেওয়ার নির্দেশনা দিয়ে চূড়ান্ত রায় প্রদান করে বলে জানান আইনজীবী ছিদ্দিক উল্যাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতিবন্ধী রাসেলকে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগের নির্দেশ

আপডেট সময় ১১:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭