ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

তামিমের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ফখর-হাসান

অাকাশ স্পোর্টস ডেস্ক:

গতবারের আগেরবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের কুমিল্লা গতবারের আসরে ভালো করতে পারেনি মোটে। আর এবার মাশরাফি ছেড়েছেন হাই-প্রোফাইল দলটি। আর কুমিল্লা নিজেদের গুছিয়ে নিতে গেলবার দল ছাড়া কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে আগেই দলে ফিরিয়েছে। এবার চিটাগং ভাইকিংসের ঘরের ছেলে দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের সাথে চুক্তি পাকা করে ফেলেছে তারা। তামিমের সাথে দেশি বিদেশি নামী-দামী বেশ কয়েকজন ক্রিকেটারকে এর মধ্যেই নিশ্চিত করে ফেলেছে তারা। যাদের মধ্যে আছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হিরো ফাস্ট বোলার হাসান আলিও। ফাইনালের সেরা খেলোয়াড় ফখর জামানও।

তামিম চিটাগং ছাড়বেন এটা আগে ভাবা যায়নি ঠিক সেভাবে। আবার মাশরাফি যে থাকবেন না কুমিল্লায় গতবার আসর চলাকালেই তা বুঝে গিয়েছিলেন প্রায় সবাই। সুতরাং, মাশরাফির বদলে এবার তামিমই কুমিল্লার বাজির ঘোড়া। সেই সাথে অবশ্যই বলতে হবে হাসান আলির কথা। ইংল্যান্ডে জুনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা প্রথমবার পাকিস্তানের ঘরে তুলতে তার ছিল বড় ভূমিকা। তিনি ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। জিতেছিলেন গোল্ডেন বল। সেই সাথে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সূত্রে জানা যায় পাকিস্তানের শোয়েব মালিক, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়রও কুমিল্লাতে। তবে সবচেয়ে আলোচনায় ফখর ও হাসান। দুইজনের জন্যই এটা হতে যাচ্ছে প্রথম বিদেশি কোনো ঘরোয়া টি-টুয়েন্টি লিগ। হাসান গেলোবার পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিতে খেললেও ফখর সুযোগ পাননি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফখরের ওয়ানডে অভিষেক। ফাইনালে করেছেন সেঞ্চুরি। ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। আসরে করেছিলেন ২৫২ রান। আর হাসান ফাইনালে ৩ উইকেটসহ পুরো টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে চমক দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ

তামিমের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ফখর-হাসান

আপডেট সময় ০৫:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭