ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

একনেক বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীতে পৌনে ২ হাজার কোটি টাকায় শেখ হাসিনা নামে নতুন সেনানিবাস নির্মাণসহ ১০টি উন্নয়ন প্রকল্পে ৩ হাজার ৩৩৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেকের সভায় পর্যালোচনা শেষে প্রকল্পগুলো অনুমোদন দিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেরে বাংলা নগরে একনেক বৈঠকে সংশ্লিষ্ট অনুবিভাগ ও মন্ত্রণালয়ের পর্যালোচনা শেষে ঝিনাইদহ টেক্সটাইল কলেজ প্রকল্পে তৃতীয়বারের সংশোধনীতে ৫০ কোটি টাকা বাড়িয়ে ১২০ কোটি টাকা অনুমোদন হয়। বাকি ৯টি নতুন প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় শেখ হাসিনা সেনানিবাস নির্মাণ।

স্বাধীনতার পর থেকে যশোর সেনানিবাসে অবস্থিত ৫৫ পদাতিক ডিভিশনকে এ অঞ্চলের ২১টি জেলার প্রতিরক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং স্থানীয় প্রশাসনকে সহায়তার দায়িত্ব পালন করতে হয়। বরিশাল বা পটুয়াখালীতে কোন সেনানিবাস না থাকায় দক্ষিণাঞ্চলের দুর্যোগ মোকাবেলা ও সামরিক নিরাপত্তার প্রশ্নে কম-বেশি ২০০ কিলোমিটার দূরে অবস্থিত যশোর সেনানিবাসের ওপর নির্ভরশীল থাকতে হয়।

মোংলা বন্দরের আউটার চ্যানেল ২০২০ সাল পর্যন্ত ড্রেজিং ৭১২ কোটি টাকা, মাগুরার শালিখা ঝিনাইদহ মহাসড়ক প্রশস্তকরণে শত কোটি টাকা, বরিশাল-দুমকি রোডে রাঙামাটি নদীতে ৫৭ কোটি টাকায় সেতু, খুলনা ও যশোরে ক্ষুদ্র সেচ উন্নয়নে সোয়াশো কোটি, বগুড়া-দিনাজপুরে ৮৯ কোটি, কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দ্বিতীয় সঞ্চালন লাইন স্থাপনে ১৮৯ কোটি, জাতীয় চিত্রশালা, সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের নির্মাণ কাজ সমাপ্তে ১৩৭ কোটি, ফার্মাসিউটিক্যাল ইন্সটিটিউট নির্মাণে ৯০ কোটি টাকা অনুমোদন হয় একনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

একনেক বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৬:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭