ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

শাহজালাল বিমানবন্দরে সোনার বার, নিরাপত্তাকর্মীসহ আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি সোনার বারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক ব্যক্তিদের একজন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তারক্ষী, অন্যজন সৌদি আরব থেকে আসা যাত্রী। আজ বুধবার ওই দুই ব্যক্তিকে আটক করেন শুল্ক গোয়েন্দারা। সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দারা জানান, পাঁচটি সোনার বারের ওজন ৫৮০ গ্রাম। এসব সোনার দাম প্রায় ৩০ লাখ টাকা।

আটক ব্যক্তিদের নাম কুদ্দুস শিকদার ও রেজাউল করিম। কুদ্দুস শিকদার আজই সৌদি আরবের রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটে বিমানবন্দরে নেমেছেন। অন্যদিকে আটক রেজাউল করিম বেবিচকের একজন নিরাপত্তাকর্মী। শুল্ক গোয়েন্দারা জানান, রেজাউল নিরাপত্তাকর্মী হিসেবে ২২ বছর ধরে কর্মরত আছেন। তিনি ‘সিভিল এভিয়েশনের সিকিউরিটি পাস’ নিয়ে এই সোনা চোরাচালানে সহায়তা করছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন আজ রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইট নং বিজি ০৪০-এর মাধ্যমে সোনা চোরাচালান সংঘটিত হবে। এরই পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দার দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

বেলা সোয়া ৩টার দিকে ওই ফ্লাইট বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে শুল্ক গোয়েন্দা তাঁদের নজরদারি বাড়ান এবং বিমান থেকে যাত্রী নামার সময় ওই যাত্রীকে শনাক্ত করে গোপনে অনুসরণ করতে থাকেন। অনুসরণের একপর্যায়ে রিয়াদ থেকে আসা যাত্রী কুদ্দুসকে ইমিগ্রেশন পয়েন্টে শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে কুদ্দুস জানান, বিমানবন্দরে কর্মরত রেজাউল নামক একজনের কাছে পাঁচটি সোনার বার হস্তান্তর করবেন।

পরে কুদ্দুসের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পাঁচ নম্বর ব্যাগেজ বেল্টের সামনে টয়লেটের ভেতর সোনা হস্তান্তরের সময় নিরাপত্তাকর্মী রেজাউলকে হাতেনাতে আটক করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, চোরাচালানের অভিযোগে আটক এই দুই ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে এবং উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে সোনার বার, নিরাপত্তাকর্মীসহ আটক ২

আপডেট সময় ১১:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭