ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নর্থ সাউথের শিক্ষক নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন।

জিডিতে বলা হয়েছে, মুবাশ্বার হাসান সিজার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে বনশ্রীর বাসা থেকে বের হন। বিকাল ৪টায় তার সঙ্গে তার বাবার সর্বশেষ কথা হয়। রাত ৯টায় ওর বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বিকাল ৪টার পর থেকে ওর মোবাইল বন্ধ পাওয়া যায়।

মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা ফেলো মঞ্জুর হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আমার বড় ভাই এর ছেলে সিজার গতকাল থেকে নিখোঁজ। তার মোবাইল ফোনও বন্ধ। সবাই তার জন্য দোয়া করবেন সে যাতে নিরাপদে ফিরে আসে এবং ভালো থাকে। আমরা খুবই চিন্তিত।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, মঙ্গলবার মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন। এরপর বিকেল থেকে তার ফোন বন্ধ।

খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হন ওই শিক্ষক। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নর্থ সাউথের শিক্ষক নিখোঁজ

আপডেট সময় ০৪:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭