ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কমলাপুরে অভিযানের সময় ডিবি’র ওপর হামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কমলাপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য। তারা হলেন- ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের এএসআই বেলাল হোসেন ও কনস্টেবল সুজাত উল্লাহ। এর মধ্যে বেলাল হোসেন ছুরিকাঘাতে আহত হন।

সোমবার রাতে এ ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মীর মোদাচ্ছের হোসেন জানান, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে অংশ নেয়া একজন পুলিশ কনস্টেবল জানান, রাত পৌনে আটটার দিকে তারা কমলাপুর মসজিদের বিপরীত এলাকায় অভিযান চালাচ্ছিলেন। এ সময় অন্ধকারাচ্ছন্ন একটি অংশে দুর্বৃত্তরা বেলালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় কনস্টেবল সুজাতকেও মারধর করা হয়। পরে অভিযানকারী দলের অপর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কমলাপুরে অভিযানের সময় ডিবি’র ওপর হামলা

আপডেট সময় ০২:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭