ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্বাধীন কাশ্মীর বাস্তবে সম্ভব নয়: পাক প্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খোকান আব্বাসি মন্তব্য করেছেন ‘স্বাধীন কাশ্মীর’ বাস্তবে সম্ভব নয়। কাশ্মীর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে এক অনুষ্ঠানে আব্বাসি বলেন, ‘স্বাধীন কাশ্মীরের কথা প্রায়ই বলা হয়। কিন্তু এর কোনও বাস্তব ভিত্তি নেই।’

পাকিস্তানের জিও টিভির খবর অনু‌যায়ী- খোকান বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারত-পাক সম্পর্ক একমাত্র আলোচনার মাধ্যমেই ভালো হতে পারে।‘ ওই মন্তব্যের পর পাক প্রধানমন্ত্রীকে তাঁর দেশে বিভিন্ন মহল তুলোধনা করছে। পাকিস্তান বরাবরই বলে এসেছে, কাশ্মীরের মানুষের লড়াইয়ে তারা সব সময়েই তাদের পাশে রয়েছে।

এমনকী ভারত অধিকৃত কাশ্মীরের জঙ্গি আন্দোলনেও পাকিস্তান থেকে বিভিন্ন ভাবে সাহা‌য্য দেওয়া হয়ে থাকে এমন প্রমাণও মিলেছে খোদ জঙ্গিদের মুখ থেকে।

উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ‌যথেষ্ট বিড়ম্বনায় রয়েছে সে দেশের সরকার। দিনের পর দিন সেখানে পাক সেনাদের অবর্ণনীয় অত্যাচারের কাহিনি আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরছেন সেখানকার নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

স্বাধীন কাশ্মীর বাস্তবে সম্ভব নয়: পাক প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭