ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

কোহালির জন্মদিনে পাণ্ডিয়ার ‘প্রতিশোধ’

আকাশ স্পোর্টস ডেস্ক:

এমনিতেই দুজনের মধ্যে বিবাদের কোনো খবর নেই। মাঠের ভেতর তারা সতীর্থ ও বন্ধু। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে তাদের জুড়ি মেলা ভার। একজন দলের সেরা অল-রাউন্ডার, অন্যজন সময়ের ভয়ংকরতম ব্যাটসম্যান। সেই ভারত অধিনায়ক বিরাট কোহালির ওপর কিনা প্রতিশোধ নিলেন হার্দিক পাণ্ডিয়া!
কিন্তু কেন এই প্রতিশোধ? কীসের প্রতিশোধ? নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারলেও অধিনায়ক বিরাট কোহালির জন্মদিন বেশ ধূমধাম করেই পালন করেছে ভারতীয় দল। শনিবার মধ্যরাতে অধিনায়কের জন্মদিনের পার্টিতে মেতে ওঠে সবাই।  বার্থডে বয়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেকের অংশবিশেষ তার মুখে লেপ্টে দিতে ভুল করেননি সতীর্থরা। এটা তো জন্মদিনের একটি অংশ!
প্রতিশোধের বিষয়টা এখনও পরিস্কার হলো না তো? বার্থডে পার্টির মাঝেই কোহালির সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেন হার্দিক পাণ্ডিয়া। এক ঝলকে সেই ছবি দেখলে অতি বড় কোহালি সমর্থকও ভারত অধিনায়ককে চিনতে পারবেন না। সারা গায়ে কেক মাখা কোহালির সঙ্গে নিজের ছবি পোস্ট করে হার্দিক লেখেন, ‘প্রতিশোধ নং ১। শুভ জন্মদিন অধিনায়ক।’
আসলে ব্যাপারটি হলো, কয়েক দিন আগেই ছিল হার্দিক পাণ্ডিয়ার জন্মদিন। তখন বিরাট কোহালিসহ পুরো ভারতীয় দল বেচারা হার্দিকের সারা গায়ে কেক মাখিয়ে দিয়েছিল। কোহলির জন্মদিনে সেই ঘটনার পুনরাবৃত্তি করে মজার এই ‘প্রতিশোধ’ নিলেন এই তরুণ পেস বোলিং অল-রাউন্ডার।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

কোহালির জন্মদিনে পাণ্ডিয়ার ‘প্রতিশোধ’

আপডেট সময় ০৬:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭